ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবিতে 'কাম ফর রোড চাইল্ড'-এর নতুন কমিটি ঘোষণা


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ১:১৩
আগামী এক বছরের জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিউজ্জামান ওয়াসিককে সভাপতি ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কাম ফর রোড চাইল্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান আল সাহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে। 
 
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আজিজুন নাহার আগ্নি, রুকাইয়া খাতুন, শাহাদাত হোসেন হৃদয়,  ইমরান মাহমুদ ইমন। যুগ্ম-সাধারণ সম্পাদক তানিম কাজি শুভ, বিল্লাল হোসেন চৌধুরী, মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক তামরিন সুলতানা মিম, উম্মে কুলসুম বর্ষা, সানজানা রহমান, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক সাগর চন্দ্র রায়, সহ-অর্থ সম্পাদক ওমর ফারুক মানিক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান অনিক, সহ-প্রচার সম্পাদক সাদিয়া আক্তার অথৈ, স্কুল বিষয়ক সম্পাদক সানজিদা বারি ঊষা, সহ-স্কুল বিষয়ক সম্পাদক পুলোকেশ মণ্ডল, চিত্রধারণ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-চিত্রধারণ বিষয়ক সম্পাদক লিমন অধিকারী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ জুবাইর আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অহনা মজুমদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন বনি। 
 
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নাফিস সাদিক নূর, জাহিদা জাইফা, মৌতিসা বিশ্বাস, প্রীতি আক্তার, তিথি দাস অনু, ফরহাদ হোসেন, হৃদয় খান।
 
কমিটির সভাপতি রাফিউজ্জামান ওয়াসিক বলেন, পথশিশু, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য সিআরসির সাথে ২০১৮ থেকে কাজ করছি। ইনশা আল্লাহ এ বছর নতুন উদ্যমে সবাইকে নিয়ে কাজ করব৷
 
সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার জন্য সিআরসি সংগঠনকে ধন্যবাদ। নতুন কমিটির সবাইকে অভিনন্দন। ইনশা আল্লাহ সবাই মিলে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং সংগঠনের উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে হাসিল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
 
প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই সারাদেশের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।

শাফিন / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে