যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা
যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালায় দেশটির বাহিনী। এই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বলেছে, ফিলিস্তিনিদের ছোড়া বেলুনে দেশটির দক্ষিণাঞ্চলের আটটি স্থানে আগুন ধরে যায়। এর জবাবে হামলা চালানো হয়েছে।
এদিকে ফিলিস্তিনি সূত্রের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা।
জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবন এবং খান ইউনিস শহরের পূর্বে একটি কৃষিমাঠেও আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে হামাসের মুখপাত্র ফউজি বারহৌম এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধযোদ্ধাদের জায়গা লক্ষ্য করে দখলদারদের এই বোমা হামলা নতুন ইসরায়েলি সরকারের একটি প্রদর্শনী কাণ্ড। তিনি বলেন, আমাদের লোকজন ও পবিত্র স্থাপনাগুলো রক্ষায় প্রতিরোধ বাহিনী সতর্ক প্রহরায় থাকবে।
প্রীতি / জামান
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত