জাপানি মা নাকি বাংলাদেশি বাবার কাছে থাকবে দুই মেয়ে, সিদ্ধান্ত আজ
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই মেয়েকে নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের মায়ের পক্ষে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদনের ওপর আদেশ আজ। রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
এর আগে দুই মেয়েকে কাছে নিতে জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি) আপিল আবেদনের ওপর গত ৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা হয়েছে। ওইদিন শুনানি শেষে এ বিষয়ে আজ ১৩ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ঠিক করেছেন একই আদালত। তারই ধারাবাহিকতায় আজ আদেশ দেবেন আদালত। তবে আজ আদেশের পরপরই জানা যাবে কার কাছে থাকবে এ দুই শিশু। জাপান থেকে আসা সেই দুই শিশুর জিম্মা নিয়ে আদেশের বিষয়ে নিশ্চিত করেন মায়ের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
গত সোমবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ আদেশের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। আদালতে ওইদিন জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও অ্যাডভোকেট আহসানুল করীম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাবার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল, আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও অনীক আর হক। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল ইসলাম।
গত বুধবার (২ ফেব্রুয়ারি) ওই দুই শিশুকে মায়ের কাছে নিতে মায়ের পক্ষে নিয়মিত আপিল আবেদন (সিপি) করা হয়। ওইদিন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আমরা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি হাতে পেয়েছি। রায় সংযুক্ত করে নিয়মিত আপিল (সিপি) দায়ের করেছি। এজন্য এ বিষয়ে শুনানি শেষ হয়েছে এখন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে গত ২৩ জানুয়ারি সকালে আপিল বিভাগ ইমরান শরীফ ও ডা. এরিকো নাকানোর দুই মেয়েকে তাদের মায়ের সঙ্গে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকার আদেশ দেন। তবে, মায়ের কাছে থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন।
জাপানি মায়ের আপিল শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান ননীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ওইদিন জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, অ্যাডভোকেট ফাওজিয়া করিম। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল ইসলাম।
ওইদিন শুনানিতে আপিল বিভাগ বলেন, প্রধান বিচারপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রধান বিচারপতিকে নিয়ে আমরা এ মামলা শুনবো। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগের আদেশ বহাল থাকবে। তারই ধারাবাহিকতায় আজ আবারও শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় রয়েছে।
তার আগে গত ৩ জানুয়ারি এক আদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছিলেন, ওই দুই মেয়ে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত তাদের মায়ের কাছে থাকবে। রাজধানীর বারিধারার হোটেল স্কট প্যালেসে থাকবে তারা। তবে মায়ের কাছে থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। জাপানি মায়ের আপিল শুনানি নিয়ে ওইদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
তার আগে গত বছরের ১৫ ডিসেম্বর দুই মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য জাপানি মা নাকানো এরিকোর করা আপিলের বিষয়ে আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশে বলা হয়, ওই দুই মেয়ে ৩ জানুয়ারি পর্যন্ত তাদের মায়ের কাছে থাকবে।
গত বছরের ২১ নভেম্বর দুই মেয়েকে তাদের বাবার জিম্মায় দিয়েছিলেন হাইকোর্ট। তবে জাপানি মা চাইলে ১০ দিন করে বছরে ৩০ দিন দেখা করতে এবং তাদের সঙ্গে একান্তে অবস্থান করতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছিল।
জামান / জামান
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে
মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন
নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল
রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ
ঢাকায় রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়: প্রক্সি ও ডিভাইসসহ আটক ৩ জনের কারাদণ্ড