করোনা সংক্রমণ নিম্নমুখী : স্বাস্থ্য অধিদপ্তর
দেশে গত এক সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে আট হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে পাঁচ হাজার ২৩ জন হয়েছে।
ডা. মো. নাজমুল ইসলাম বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হচ্ছে। এতে যারা অংশগ্রহণ করবেন, যেসব প্রকাশক আছেন, স্টলে যেসব কর্মচারী কাজ করবেন এবং যারা মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন- তাদের শিডিউল মতো টিকা গ্রহণ করতে হবে। যারা টিকা গ্রহণ করেছেন তারা সনদ সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে মেলায় যাবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা দায়িত্বে আছেন তারা শিক্ষার্থীদের সচেতন করবেন।
জামান / জামান
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান