বৈশ্বিক শান্তি সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন তৃতীয়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯১ নম্বরে। স্কোর ২ দশমিক ০৬৮। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল তালিকার ৯৭তম। বৃহস্পতিবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এ তালিকা প্রকাশ করে।
এবছর দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই অঞ্চলে তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভুটান। দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকা দেশটির সূচকে অবস্থান ২২ তম। সূচকে ৮৫তম অবস্থান নিয়ে এ অঞ্চলের তৃতীয় স্থানে রয়েছে নেপাল। বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা (৯৫), ভারত (১৩৫), পাকিস্তান (১৫০)। আফগানিস্তান সূচকের একেবারে তলানিতে অবস্থান করছে। এবারও শীর্ষ শান্তিপূর্ণ দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, ৩য় ডেনমার্ক, চতুর্থ পর্তুগাল ও পঞ্চম স্লোভেনিয়া।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ও ভারতে সহিংসতার আশঙ্কা সর্বনিম্ন। এই হার যথাক্রমে ২৫ ও ২৩ শতাংশ। আফগানিস্তানে ৫৩ শতাংশ মানুষ সহিংসতার আশঙ্কায় উদ্বিগ্ন। এতে আরও বলা হয়েছে, এই বছর সূচকে শান্তিপূর্ণতার দিকে যে তিনটি অঞ্চলের উন্নতি হয়েছে দক্ষিণ এশিয়া তার একটি। এই উন্নতির গড় হার শূন্য দশকি ১ শতাংশ।
আইইপির এই সূচক তৈরি করা হয়েছে, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা, সামরিকায়ন এবং চলমান সংঘাতের মাত্রার হারের ভিত্তিতে।
জামান / জামান
মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন
রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার
মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ
শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক
বিরোধী দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে: তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি যে কারণে ভোট দেননি