অখণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে 'দ্বিখন্ডিত করার অপচেষ্টার প্রতিবাদে' সভা ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকাবাসী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে "অখণ্ড কুবি চাই" স্লোগানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
কর্মসূচিতে তারা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদনের পর থেকে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের জমি বিক্রি করতে ক্যাম্পাসকে দ্বিখণ্ডিত করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। অপরদিকে পূর্বে এই এলাকার লোকজন (সালমানপুর) নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে নিজেদের ভূমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অধিগ্রহণ করতে দিয়েছিলো। কিন্তু দ্বিখণ্ডিত করার চেষ্টা সফল হলে বিশ্ববিদ্যালয়কে ঘিরে সালমানপুরবাসীর স্বপ্ন, ইতোমধ্যে করা ব্যবসায়িক বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগও ক্ষতিগ্রস্ত হবে।
তারা অভিযোগ করেন, সালমানপুরে বর্তমান ক্যাম্পাসের পাশে প্রচুর সমতল ভূমি থাকলেও রাজারখোলা এলাকায় নতুন ক্যাম্পাসের জন্য পাহাড়ি জমি অধিগ্রহণের নামে সরকারী অর্থের লুটপাট চলছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যেখানে প্রকল্পের জন্য ব্যয়িত অর্থের অনেকাংশই ব্যয় হবে ২০০ দশমিক ২২ একর ভূমি অধিগ্রহণে। ভূমি অধিগ্রহণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৭, ৯, ১২ এবং ১৩ নং মৌজার অন্তর্ভুক্ত জমি নির্ধারিত হয়েছে। যেখানে ১২ ও ১৩ নং মৌজা হচ্ছে রাজারখোলা গ্রামের মৌজা এবং এটি বর্তমানে সালমানপুরে অবস্থিত ক্যাম্পাস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত।
শাফিন / শাফিন
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা