ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ করল সার্চ কমিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২২ সকাল ৭:৫৯

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করলো সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে (https://cabinet.gov.bd/) ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নাম প্রকাশ করা হয়। এতে মোট ৩২২ জনের নাম পাওয়া গেছে।

নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সাংবাদিক অজয় দাস গুপ্ত, অ্যাডভোকেট সুলতানা কামাল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) আব্দুল মান্নান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, সাবেক উপদেষ্টা ডা. মুফিয়া রহমান, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।

সার্চ কমিটি সিইসি পদের জন্য ২টি ও ইসি পদে ৮ জনের নাম প্রস্তাব করবে। এর মধ্য থেকে একজন সিইসি ও সর্বোচ্চ চারজন ইসি সদস্য বেছে নেবেন রাষ্ট্রপতি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে, সার্চ কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণভাবে নাম প্রস্তাবের আহ্বান জানানো হয়। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে নাম প্রস্তাবের আমন্ত্রণ জানায় সার্চ কমিটি। অন্যদিকে তিন ধাপে দেশের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়।

সার্চ কমিটির সঙ্গে তিন দফার বৈঠকে অংশ নেন- শিক্ষাবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট নাগরিকরা।

আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। এ হিসাবে সার্চ কমিটির হাতে সময় আছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

জামান / জামান

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে

‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

দেশে ফিরেছেন ৬৪১৬৩ হাজি

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’

চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

প্রতিষ্ঠাবার্ষিকী-মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি

ঢাকায় ভূমিকম্প অনুভূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা বেইজিংয়ের