ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২২ রাত ৮:৩৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র  পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাখিদের নিরাপদ আবাসনের জন্য গাছে পাখির জন্য কলসি স্থাপন করেছে। এছাড়া তারা গাছের পরিচিতের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছে পরিচিতি ফলক লাগিয়েছে।
 
মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে সংগঠনের অন্যান্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে  বিকাল চারটায় এ কার্যক্রম শুরু হয়।
 
কার্যক্রমের অংশ হিসেবে বৈশাখী চত্বরের বিভিন্ন গাছে পরিচিতি ফলক লাগানো হয়। এছাড়া পাখিদের বসবাসের জন্য মাটির কলস বসানো হয়। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন, প্রভাষক শারমিন রেজোয়ানা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আলী আহসান, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহাবুব রহমান মানিক, সিএসই বিভাগের প্রভাষক নয়ন বণিক সহ সংগঠনের আরো অনেকে। 
 
এ কার্যক্রমের ব্যাপারে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ বাশার বলেন, এই আইডিয়াটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নতুন। দীর্ঘদিন ধরেই প্লান ছিল এরকম কিছু করার। কিন্তু করোনার কারনে সম্ভব হচ্ছিল না। অবশেষে আমরা সকলে মিলে ক্যাম্পাসের পাখিদের জন্য কিছু করতে পারলাম। সামনের দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী