ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

করোনায় ‍আরো ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৪৬


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২২ রাত ১১:১৩

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।

২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৪৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৩ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২১ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ খুলনায় ২, বরিশালে ৪, সিলেটে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

জামান / জামান

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে

মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ

উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'