ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মাউশির উপবৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১১:৪৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (জবি) হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে। এ লক্ষ্যে আবেদন চেয়ে নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের (মাউশি) উপবৃত্তির অর্থ ইউজিসির মাধ্যমে হাতে পাবেন এসব শিক্ষার্থী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা যায়।
 
এ ব্যাপারে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ অর্থবছরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ফরমে উল্লিখিত শর্তাবলী সঠিকভাবে পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র বিভাগীয় প্রধানের মাধ্যমে সত্যায়িত করে ১৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।
 
এ ব্যাপারে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সকালের সময়কে বলেন, ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংখ্যালঘু শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। আমরা তালিকা তৈরি করে তাদের কাছে পাঠিয়ে দেবো। এরপর তারা তাদের মতো করে বৃত্তিপ্রাপ্তদের তালিকা তৈরি করবে।
 
প্রসঙ্গত, মাউশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে নোটিস জারি করেছে৷

শাফিন / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে