ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সংবর্ধনা


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১:২৭
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ কর্তৃক সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের (সংগঠনের) সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হাবিপ্রবির অডিটোরিয়াম-২-এ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম। স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. রোজীনা ইয়াসমিন। 
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সদস্য প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, সহ-সভাপতি প্রফেসর ড. শ্রীপতি সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. ইমরান পারভেজ। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও মোছা. মোহসিনা আক্তার এবং সহকারী অধ্যাপক ডা. সুমন সরকার। উপস্থাপনা করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রচার সম্পাদক প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম।
 
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি শুরুতেই পদোন্নতি/পর্যায়োন্নয়প্রাপ্ত শিক্ষকদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধান কাজ গবেষণা, তাই আমাদেরকে গবেষণার উপর গুরুত্ব প্রদান করতে হবে। তাহলেই বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে। এ ধরণের অনুষ্ঠান কাজের প্রতি উৎসাহ যোগাবে, এ জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ৪৯ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।

শাফিন / শাফিন

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ