কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বুগীর গ্রামের মালেক মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহেল মিয়া গত সোমবার পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার চারপাড়া গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাতে উপজেলার কুটি চৌমুহনী বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে শান্তিপুর এলাকায় পৌঁছলে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী সোহেল মিয়া মারা যায়। লোকজন তাকে চিনতে পেরে তার গ্রামের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন। কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন সোহেল মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শাফিন / জামান
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর
'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে
মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'
Link Copied