ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জাককানইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৪:১৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য  প্রফেসর ড. সৌমিত্র শেখর বিশ্বিবদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইউজিসি ভবনে এ সাক্ষাৎ হয়। উপাচার্য ইউজিসির তিন সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, মো. সিরাজ উদ্দিন ও প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্রের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের ডায়েরি, ডেস্ক ও দেয়াল ক্যালেন্ডার শুভেচ্ছা স্মারক উপহার হিসেবে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের হাতে অর্পণ করেন। এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইউজিসির চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্য সদস্যরা বলেন, বিশ্ববিদ্যালয়ের লেখা পড়ার মান অক্ষুণ্ন রেখে সার্বিক উন্নয়নে ইউজিসি সহায়তা দেবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, জাককানইবি সবসময় আইনের প্রতি সজাগ দৃষ্টি রেখে শিক্ষক- শিক্ষার্থীদের গবেষণা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে শিক্ষা সংশ্লিষ্ট সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে আসছে, ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও জোরালো করা হবে। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়টির প্রতি ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের বিশেষ মনোযোগ কামনা করেন।

শাফিন / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত