কলেজছাত্রীকে আটকে গণধর্ষণ, প্রধান অভিযুক্ত আটক
রাজধানীর লালবাগ এলাকা থেকে এক কলেজছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তির নাম মনির হোসেন শুভ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ভোরে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে এক কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করা হয়েছে। এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ভিকটিমকে টিএসসি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছেন।
গণধর্ষণের শিকার ওই কলেজছাত্রী জানান, আমি একাদশ শ্রেণির ছাত্রী। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছলে শুভ ও আলামিন নামে দুজন আমাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আমাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে তারা। গত চার দিন ধরেই তারা আমার ওপর নির্যাতন চালায়।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা