শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার জন্য হাবিপ্রবির সাথে যমুনা লাইফ ইন্সুরেন্সের চুক্তি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মাঝে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার এবং যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বদরুল আলম খান ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার, গ্রুপ ইন্সুরেন্স প্রধান মো. হারুন-উর-রশীদসহ অন্য ব্যক্তিবর্গ।
সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং স্বাস্থ্যবীমা পলিসি গ্রহণ কমিটির সদস্য সচিব প্রফেসর ড. ইমরান পারভেজ বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক নয়। তবে যারা বীমা করতে আগ্রহী তাদের সুযোগ প্রদান করা হবে। উক্ত পলিসির আওতায় বাৎসরিক ২৭০ টাকা হারে প্রিমিয়াম প্রদান করতে হবে। এর সুফল হিসেবে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তিরত অবস্থায় চিকিৎসা নিলে বছরে শিক্ষার্থীপ্রতি সর্বোচ্চ ৫০ হাজার (দৈনিক চিকিৎসার ক্ষেত্রে ব্যয় ৫ হাজারের বেশি নয়) টাকা পাবে। বহিঃবিভাগে চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পাবে। যথাযথ তথ্যাদিসহ আবেদনসাপেক্ষে এ সুবিধা পাওয়া যাবে। এ ধরনের শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ ও সার্বিকভাবে নির্দেশনা প্রদানের জন্য আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাস্থ্যবীমা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি স্বাস্থ্যবীমা পলিসি গ্রহণ কমিটির সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
শাফিন / জামান
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি
জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি
ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি
ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
Link Copied