দ্বিতীয় মেয়াদে অনুমোদন পেলেন গুতেরেস
জাতিসংঘে দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসেবে সাধারণ পরিষদের অনুমোদন পেলেন আন্তোনিও গুতেরেস। এর আগে, তাকে মহাসচিব হিসেবে পুনরায় নির্বাচিত করতে সুপারিশ করে নিরাপত্তা পরিষদ। এ খবর বার্তা সংস্থা রয়টার্সের।
শুক্রবার (১৮ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নিয়োগে সম্মতি দিয়েছে। ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদ শুরু হবে আন্তোনিও গুতেরেসের।
চলতি মাসের প্রথম দিকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচনের জন্য সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ। পরে সেই প্রস্তাব সাধারণ পরিষদের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য।
জানা গেছে, এ বছর মহাসচিব পদে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অন্তত ১০ জন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়নি। ফলে তারা কেউ আর প্রার্থী হতে পারেননি।
উল্লেখ্য, ৭২ বছর বয়সী গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
প্রীতি / প্রীতি
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত