বাতিল হলো খাদ্য মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিদেশ সফর
খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে খাদ্য গুদাম তৈরির প্রশিক্ষণ নিতে ৩০ জন কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাবকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যায়িত করে তা বাতিল করেছে পরিকল্পনা কমিশন। সফর বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য বেগম শরিফা খান।
তিনি জানান, প্রস্তাবনা মূল্যায়ন কমিটির (পিইসি) মঙ্গলবারের সভায় তাদের বিদেশ সফরের প্রস্তাবের নিন্দা করা হয়। সভায় জানানো হয়, দেশে ইতোমধ্যে খাদ্য গুদাম তৈরির প্রযুক্তি আছে এবং এ সফর 'অপ্রয়োজনীয়'।
এর আগে খাদ্য মন্ত্রণালয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কাছে ৬৯৩ কোটি টাকা ব্যয়ে ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণের জন্য 'দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ' শীর্ষক একটি প্রস্তাবনা পাঠায়। প্রস্তাবে মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিদেশ সফরের জন্য ২ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়।
জামান / জামান
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে
মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'
সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক
রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম