হাবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি
ওমিক্রন ও করোনা ভাইরাস সংক্রমন রোধে ক্যাম্পাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞতিতে বলা হয় যে, বিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের (২০২১ শিক্ষাবর্ষ ব্যতীত) সশরীরে শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২-০২-২০২২ তারিখ হতে শুরু হবে। তবে ২০২১ শিক্ষাবর্ষের সশরীরে শ্রেণী কার্যক্রম আগামী ০৬-০৩-২০২২ তারিখ হতে শুরু হবে। সকল শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনে তত্ত্বীয় ক্লাস অনলাইনে নেয়া যাবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জিমনেসিয়াম এবং টিএসসি ২২-০২-২০২২ তারিখ হতে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত শতভাগ জনবল নিয়ে স্বাভাবিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে।
উল্লেখ্য, নবাগত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের র্যাগিং থেকে মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের “এন্টি-র্যাগিং নীতিমালা-২০২১” কার্যকর করা হবে।
জামান / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত