ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ারফোর্স যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু রোববার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-২-২০২২ বিকাল ৫:৬

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৬ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২২’ শীর্ষক যৌথ অনুশীলন ২০ ফেব্রুয়ারি ২০২২ (রোববার) থেকে শুরু হতে যাচ্ছে। উক্ত যৌথ অনুশীলন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২২’ শীর্ষক যৌথ অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং দুই দেশের অংশগ্রহণকারীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।  

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২০’ এ মূলত আপদকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন করা হবে।  এই অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এএন-৩২ পরিবহন বিমান এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দ্ইুটি সি-১৩০জে পরিবহণ বিমান অংশগ্রহণ করছে। মোট ২০০ জন বিএএফ সদস্য এবং ৮০ ইউএস প্যাসিফিক এয়ারফোর্স সদস্য মহড়ায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্রিগেড উক্ত এক্সারসাইজের ড্রপ জোনের নিরাপত্তা প্রদানের পাশাপাশি স্বতঃস্ফূর্ততার সাথে অনুশীলনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী হতে ১৫ জন 'ফ্রি ফলার' এবং ৪০ জন স্ট্যাটিক লাইন জাম্পার 'এক্সারসাইজ কোপ সাউথ' এ অংশগ্রহণ করবে। তন্মধ্যে ০২ অফিসার, ০৩ জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং ৫০ জন অন্যান্য পদবীর সেনাসদস্য। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী থেকেও ১২ জন প্যারা ট্রুপার অংশগ্রহণ করবে।

এই অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর যে সকল যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং পরিবহন বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্য পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। 

এমএসএম / জামান

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর

ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’

সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না : শামা ওবায়েদ

গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিক সমিতি

আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু

উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে