বাংলাদেশ তরুণ লেখক ফোরামের নোবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ তরুণ লেখক ফোরামের নোবিপ্রবি শাখার সভাপতি নুসরাত জাহান বিথি ও সাধারণ সম্পাদক আব্দুল কবির ফারহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন- এস আহমেদ ফাহিম (সহ-সভাপতি), সাবিহা তাসনিম (যুগ্ম-সাধারণ সম্পাদক), সুফিয়ান জুয়েল (সাংগঠনিক সম্পাদক), ফজলে রাব্বি (সহ-সাংগঠনিক সম্পাদক), সাজবীর হাসান (দপ্তর সম্পাদক), কাওনাইন আফরোজা রাহা (উপ-দপ্তর সম্পাদক), মো. ফাহাদ হোসেন (প্রশিক্ষণ সম্পাদক), মোরশেদা আক্তার (অর্থ সম্পাদক) এবং মো. রিয়াদুল ইসলাম (সাহিত্য ও প্রচার সম্পাদক)।
সংগঠনটির নোবিপ্রবি শাখার সভাপতি নুসরাত জাহান বীথি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করে আমরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নেয়ার চেষ্টা করব। নিজে এবং এই সংগঠনের সদস্যদের লেখালেখির মধ্যদিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাব।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কবীর ফারহান বলেন, সর্বোপরি যে আস্থা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করেছে, সেটি অক্ষুণ্ণ রেখে সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায়ন করব। আমাদের লক্ষ্য থাকবে প্রয়োজনীয় বিষয়াবলী কলামে তুলে ধরে জাতীয় কল্যাণে ভূমিকা রাখার প্রয়াস চালিয়ে যাওয়া।
উল্লেখ্য, এর আগে গত ৩ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নুসরাত জাহান বিথিকে সভাপতি ও আব্দুল কবীর ফারহানকে সাধারণ সম্পাদক করে নোবিপ্রবিতে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য