মঙ্গলবার থেকেই সকল রুটে চলবে জবির বাস
সরকার ঘোষিত বিধিনিষেধ শেষে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এদিন থেকেই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য সকল রুটে চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ রোববার (২০ ফেব্রুয়ারী) বিকেলে দৈনিক সকালের সময়কে এতথ্য জানান।
তিনি বলেন, 'যেহেতু মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে আবার পুরোদমে ক্লাস শুরু হচ্ছে সেহেতু এদিন থেকেই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সকল রুটেই বিশ্ববিদ্যালয়ের বাস চলবে। পূর্বে যেসকল রুটে বাস চলতো সেসব রুটে আগের সময়সূচি অনুযায়ীই সকল বাস চলাচল করবে। শিক্ষার্থীরা বাসে করেই ক্যাম্পাসে এসে সকাল ৮ টায় ক্লাস করতে পারবে।'
তিনি আরো বলেন, আমরা বিআরটিসির যেসব গাড়ি ভাড়া নিয়ে চালাতাম সেসব গাড়িও আগের মতোই চলাচল করবে। আমরা ইতোমধ্যে সব কিছু ফাইনাল করে ফেলেছি।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় সরকার। পরে তা আরও দুই সপ্তাহ বেড়েছে। সরকারি সিদ্ধান্ত মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সশরীরে পাঠদান বন্ধ রেখে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়। তবে অর্ধেক জনবলে অফিস খোলা রাখা ও সশরীরে পরীক্ষা গ্রহণ করার কথা জানায় জবি প্রশাসন। এর প্রেক্ষিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস চালু থাকলেও শিক্ষার্থীদের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied