ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১০:৩৪
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায়  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম এফ আবদুল মঈন।
 
পুষ্পস্তবক অর্পণের আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে বলেন, ভাষা শহীদদের রক্তে লেখা মাতৃভাষা ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র আমরা পেয়েছি। আমরা সেই সকল ভাষা সৈনিকদের কখনই ভুলবো না।
 
তিনি আরও বলেন, এই ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৯ সালে প্যারিসে ইউনেস্কোর জেনারেল কনফারেন্সে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে, যা আমাদের জন্য গর্বের। আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে ও জানতে পারবো কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যেন আমাদের ভাষার অমর্যাদা না করি।
 
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদদের উদ্দেশ্য করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির, ট্রেজারার ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের, প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ  শিক্ষার্থীরা। 
 
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের শেষে শ্রদ্ধা নিবেদন  করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী