ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ১২:১১
করোনা সংক্রমণ বৃদ্ধির প্রভাবে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আজ থেকে সশরীরে ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাস শিক্ষার্থীদের পদরচারণায় মুখরিত হতে থাকে। দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষক-শিক্ষার্থীরা।
 
শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা, অতিদ্রুতই করোনা মহামারী দূর হয়ে যাবে এবং আগের মতোই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদের দাবি, করোনা সংক্রমণ আবার বাড়লেও যাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা না করা হয়। এতে আরো দীর্ঘ সেশন জটে পড়ার শঙ্কায় তারা। এছাড়াও চলমান সেশন জট কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে বলেও আশা তাদের।
 
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শামস হাসান সাজিদ বলেন, দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। এতদিন অনলাইনে ক্লাস করতে হয়েছে, যা ছিলো চরম বিরক্তিকর। আশা করি স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
 
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফাইয়াজ বলেন, দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে ফিরতে পারা অনেক আনন্দের৷ এর আগে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছি। এবার ক্লাসও শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনুরোধ থাকবে, আর যেন বিশ্ববিদ্যালয় বন্ধ না করা হয়। স্বাস্থ্যবিধি মেনে যাতে সশরীরে ক্লাস অব্যাহত থাকে। 
 
গণিত বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমরা প্রায় দেড় বছরের সেশনজটে আছে। এই জট কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হবে বলে প্রত্যাশা করছি।
 
এর আগে করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আবারো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে বিধিনিষেধ আরোপ করে সরকার। এর পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। সশরীরে ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম চালু ছিল।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে