সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সাফকো স্পিনিং
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গেল সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫১ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৯ কোটি দুই লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন তিন কোটি ৮০ লাখ ৫১ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪.৯০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ২৬ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১২ কোটি সাত লাখ ২০ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন দুই কোটি ৪১ লাখ ৪৪ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭১.৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ২৬ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬৬ কোটি ৮১ লাখ আট হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৩৬ লাখ ২১ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২১ টাকা ৬০ পয়সা।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২২.০৭ শতাংশ, রূপালী ব্যাংক লিমিটেডের ২০.৮৫ শতাংশ, প্যঅরামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৯.৬৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭.৬৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬.২৭ শতাংশ, স্ট্যান্ডার্ন্ড ইন্স্যুরেন্স লিমিটেড ১৫.৮৮ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১২ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
প্রীতি / প্রীতি
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির