ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ধুলো-বালিতে নাজেহাল হয়ে রাস্তা অবরোধ করলো কুবি শিক্ষার্থীরা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২২ রাত ৯:২৯

ধুলো-বালিতে অতিষ্ঠ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪ নং গেট সংলগ্ন এলাকার দক্ষিণ মোড়-রাজারখোলা রাস্তা অবরোধ করেছেন কুবি শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটা থেকে এ রাস্তা অবরোধ করেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, ভালো রাস্তার পিচ ঢালাই উঠিয়ে সংস্কারের নামে দীর্ঘদিন ধরে নষ্ট করে ফেলে রাখা হয়েছে। গাড়ি চলাচল করলে ধুলোয় এর আশপাশ দিয়ে হাঁটা বা পাশের হোটেলগুলোতে বসে খাওয়া দাওয়াও করা যায় না। ধুলোবালিতে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। সংস্কারের আগে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে এবং দ্রুততম সময়ে কাজ শুরু হবে, এটাই আমাদের দাবি। 

এ ব্যাপারে কুবি প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন,  ক্যাম্পাসের বাইরের সড়ক হওয়ায় সরাসরি আমরা কিছু করতে পারি না৷ তবে এলজিআরডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।

পরবর্তীতে অবরোধকারী শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও কুবি শাখা ছাত্রলীগ সভাপতির সাথে মুঠোফোনে রাস্তাটির ঠিকাদার সর্বোচ্চ ১০ দিনের ভেতর অন্তত উপাচার্যের বাসভবন থেকে বঙ্গবন্ধু হল পর্যন্ত অংশের কাজ শুরুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।এ প্রতিবেদনের জন্য রাস্তার ঠিকাদার আবুল কালাম আজাদকে (সোহাগ) ফোন করা হলে তিনি বলেন, আমরা প্রথমে যে বিল দিয়েছিলাম, সে বিল না পাওয়াতে কাজ ধরতে পারি নাই। এখন লোন করেছি, তা আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাব৷ মার্চের এক তারিখ থেকে কাজ ধরতে পারবো।

এছাড়াও ধুলাবালি নিরসনে আগামীকাল থেকেই পানি ছিটানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী