ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের সংকট ও সমস্যা সমাধানে মতবিনিময় জহুরুল হক হল ছাত্রলীগের


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ২৩-২-২০২২ রাত ১১:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের সংকট ও সমস্যা সমাধানের পরিকল্পনা বাস্তবায়নে মত বিনিময় সভা করেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় হলের শহীদ ড. আবুল খায়ের মিলনায়তনে হলের বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চলনায় ও হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলটির নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এ সময় শিক্ষার্থীরা হলটির বিভিন্ন সমস্যা ও সমাধানের বেশ কিছু উপায় নিয়ে কথা বলে। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই হলের খাবারের মান বৃদ্ধি, ক্যান্টিনের খাবারের মান, খাবারের দাম বৃদ্ধি, টয়লেটগুলোর অপরিচ্ছন্নতা ও নিয়মিত পরিষ্কার না করার অভিযোগ, হলের ময়লা ও আবর্জনাগুলো নিয়মিত পরিষ্কার না করা, নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বাড়ানো, মোটর সাইকেল স্ট্যান্ডের পরিসর বাড়ানো এবং সাইকেলের জন্য সম্পূর্ণ নতুন একটি সাইকেল স্ট্যান্ড বানানো, হলের ভেতরে ফার্মেসীর দোকান বা প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা, বিকাশ বা নগদের ব্যবস্থা করা, লন্ড্রির দোকান ও দর্জির দোকানে দাম বৃদ্ধি, সেলুনের দোকানের সমস্যা, হলের পুকুরপাড়ের নষ্ট হয়ে যাওয়া বসার জায়গা, পুকুর পরিষ্কার করা, পলাশির দিকের গেইটের দারোয়ানের ব্যবস্থা করা, হলের প্রতিটি ব্লকে পানির ফিল্টারের ব্যবস্থা করা, এক্সটেনশন বিল্ডিং-এ শব্দ সমস্যা, গণরুম সমস্যা, হলের ওয়াইফাই সমস্যা, হলের ল্যাবে কম্পিউটারের সমস্যা, হলের জিমনেশিয়ামসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।  সমস্যা তুলে ধরে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুক্তার বলেন, আমাদের দোকানের খাবারের দাম বেশি ও মান খুবই বাজে। আমরা বেশি দাম দিয়েও সুষম খাবার খেতে পাই না। এছাড়াও হলের পুকুর পাড়ের বসার সিট ও জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। সেগুলো দ্রুতই ঠিক করা প্রয়োজন।

একই শিক্ষাবর্ষের আরেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ বলেন, আমাদের হলের দর্জির দোকানের দাম অনেক বেশি। এখানে আর নিউমার্কেটে কোনো দামের পার্থক্য নেই। এই দামটা শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে আনতে হবে।

শিক্ষার্থীদের সমস্যার কথা শুনে সভাপতির বক্তব্যে কামাল উদ্দিন রানা বলেন, আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো। আজকে যেসব সমস্যার কথা এসেছে সেগুলো সমাধানের জন্য আগামীকাল থেকেই কাজে নেমে পড়বো। শিক্ষার্থীদের যেন ন্যূনতম অসুবিধা না হয় সেজন্য আমরা সবসময় খেয়াল রাখবো।

এসময় ক্যান্টিন মালিক, দোকানের মালিক, লন্ড্রি, সেলুন, দর্জির মালিকদেরকে শিক্ষার্থীদের সমস্যা যাতে না হয় সেভাবে কাজ করার জন্য বলেন। এছাড়াও, খাবারের মান বৃদ্ধির জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এসময়ের মধ্যে খাবারের মান ভালো না হলে পরবর্তী বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও হুঁশিয়ার দেন তিনি। পাশাপাশি হলের কর্মচারীদেরও শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে কাজ করার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা, আমরা হল নিয়ে কাজ করছি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেভাবে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয় সেভাবে কাজ করবো।

এমএসএম / এমএসএম

নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান

সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে

অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান

তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা

মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার