ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

গণতন্ত্রের নবসূর্যোদয়: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশ জনতা পার্টির উষ্ণ অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-২-২০২৬ রাত ৯:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ের এক অভূতপূর্ব মহাকাব্য রচনার মাধ্যমে নিরঙ্কুশ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও আগামীর বাংলাদেশের কাণ্ডারি তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দেশ জনতা পার্টি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে দেশ জনতা পার্টির চেয়ারম্যান মো. নূর হাকিম এবং সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু এই ঐতিহাসিক বিজয়কে ‘সত্য ও ন্যায়ের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।
নেতৃদ্বয় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তাঁরা বিরোধী দলের আসন অলংকৃত করা ১১ দলীয় জোটকেও অভিনন্দন জানিয়ে দেশে একটি সুস্থ ধারার সংসদীয় রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করেন। অভিনন্দন বার্তায় মো. নূর হাকিম ও ইদ্রিস আলী নান্টু বলেন, তারেক রহমানের নেতৃত্বে এই বিজয় কেবল একটি দলের জয় নয়; বরং এটি দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনার বিরুদ্ধে বীর জনতার ব্যালট বিপ্লব। এটি শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের চূড়ান্ত সার্থকতা। এই রায় প্রমাণ করে যে, জনগণের ভালবাসাই রাজনীতির শ্রেষ্ঠ অলঙ্কার। 
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা বিশ্বাস করি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ভোরের পথে যাত্রা শুরু করবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে তিনি যে বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে দেশ জনতা পার্টি সবসময় পাশে থাকবে। পরিশেষে তাঁরা নবনির্বাচিত সরকারের উত্তরোত্তর সাফল্য এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই