ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

এক দিনে ২৮ লাখ মানুষকে টিকাদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১০:৫৩

দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি পর্যন্ত) ২৭ লাখ ৯১ হাজার ৬১৪ জনকে টিকা দেয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯১৩ জন। এছাড়াও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৩৯ হাজার ৫৯৪ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ২ হাজার ১০৭ জন। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হচ্ছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের (২০২২ সালের) ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট টিকা দেয়া হয়েছে ১৯ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯৭ ডোজ। তারমধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১০ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ২৭০ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার ২ জন এবং বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩৪ লাখ ৪২ হাজার ৮২৫ জন। 

জামান / জামান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত