ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ডা. মুরাদকে খুঁজছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১:২০

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। গত আড়াই মাস ধরে তিনি তার ধানমন্ডির বাসায়ও ফেরেননি। নির্যাতন ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ তুলে গত ৬ জানুয়ারি মুরাদের স্ত্রী ডা. জাহানারা এহসান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঠিক ওই দিন থেকেই ডা. মুরাদ আর বাসায় ফেরেননি। তাই মুরাদের সঙ্গে কথা না বলে জিডির প্রতিবেদনও দিতে পারছেন না তদন্তকারী কর্মকর্তা।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, ডা. মুরাদের বিরুদ্ধে তার স্ত্রী জিডি করলে ৯ জানুয়ারি পুলিশকে বিষয়টি তদন্তের অনুমতি দেয় আদালত। এরপর থেকে একাধিকবার মুরাদের স্ত্রীর সঙ্গে কথা বলেন তদন্তকারী কর্মকর্তা। একপর্যায়ে জিডির তদন্তের স্বার্থে ডা. মুরাদকে খুঁজতে থাকে পুলিশ। কিন্তু গত আড়াই মাসে তার কোনো হদিস মেলেনি।

আরো জানা গেছে, গত আড়াই মাসে ডা. মুরাদের ধানমন্ডির বাসায় একাধিকবার তার খোঁজে যায় পুলিশ। বাসার লোকজন জানায়, তিনি (মুরাদ) বাসায় ফেরেননি। মোবাইলে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। এমনকি ডা. মুরাদের ফোনে এসএমএস দিয়েও কোনো উত্তর পায়নি পুলিশ।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক রাজীব হাসান জানান, জিডির তদন্ত শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে আমরা চেষ্টা করছি। এছাড়া বাদীপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। বিষয়টি তাদের ব্যক্তিগত ও পারিবারিক।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডা. মুরাদকে খুঁজছে জানিয়ে তিনি বলেন, তাকে মেসেজ দেয়া হয়েছে, এই জিডি স্বপক্ষে যদি তার কোনো বক্তব্য থাকে তিনি এসে দিতে পারেন। কিন্তু কোনো সাড়া আসেনি। আমাদের হাতে তার নামে একটি নোটিস রয়েছে। সেটি আমরা দেয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের দরকার। জিডির তদন্ত শেষ করতে তার বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট