ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

শুক্রবারও খোলা থাকবে টিকাদান কেন্দ্র


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৭:৫৬

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান টিকা কর্মসূচিতে মানুষের আগ্রহ বেড়েছে। তাই দেশের অধিকাংশ কেন্দ্রেই টিকাপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্রবার) টিকাদান কেন্দ্র চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভ্যাকসিনেশন সেন্টারসমূহে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণে আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র/বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, চলমান কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০% জনগোষ্ঠীকে প্রথম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘একদিনে ১ কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’ হাতে নিয়েছে সরকার। এ বিশেষ কার্যক্রমের মধ্যদিয়ে সরকার দেশের সকলকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে।

এ কার্যক্রমের আওতায় জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/অনিবন্ধিত সকলেই প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গ্রামাঞ্চলে ন্যূনতম ১৬ হাজারটি ও শহরাঞ্চলে (পৌরসভা ও সিটি কর্পোরেশন) ৮ হাজার ৫০০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। প্রায় ৭০ হাজারের মতো ভ্যাক্সিনেটর ও স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন এ কর্মসূচি সফল করার জন্য। এছাড়াও স্থানীয়ভাবে প্রয়োজন অনুযায়ী সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগসমূহে চাহিদা মোতাবেক বুথ, ভ্যাক্সিনেটরের ব্যবস্থা রাখা হয়েছে।

জামান / জামান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত