জাককানইবি শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শেখ সুজন আলী এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক মো. তুহিনুর রহমান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে রাত ৯টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার কাজী সাহিদুজ্জামান।
গতবারের মতো এবারও সশরীরে এবং অনলাইনে দুই উপায়ে ভোট দেয়ার সুযোগ ছিল। সভাপতি পদে অধ্যাপক ড. মো. শেখ সুজন আলী ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান পেয়েছেন ৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. তুহিনুর রহমান ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কল্যাণাংশু নাহা ৮০ ভোট পান।
এছাড়াও সহ-সভাপতি মো. আল-জাবির (১১৩ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম. মাহমুদুল হক (১১৬), সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল হোসেন তোকদার (১১৭), কোষাধ্যক্ষ রিমন সরকার (১০৮), শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মো. কামাল উদ্দীন (১০৬), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ মিলন (১২৪), দপ্তর ও প্রচার সম্পাদক এ.কে.এম.মাসুদুল মান্নান (১৩২) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ড.মোহাম্মদ মেহেদী উল্লাহ, ফারজানা খানম, মো. নাহিদুল ইসলাম, ড. সুশান্ত কুমার সরকার, সাজন সাহা এবং সোয়াইব মাহমুদ।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২১০ জন, ভোট পড়েছে ২০৯টি।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক