ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

হাবিপ্রবির ফিশারিজ অনুষদের নতুন ডিন ড. ইমরান পারভেজ


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ৩:৫০
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিশারিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. ইমরান পারভেজ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)  হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম  কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। 
 
অফিস আদেশে বলা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন পদে নিযুক্ত প্রফেসর ড. একেএম রুহুল আমিন, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের কার্যকালের মেয়াদ ২৪.০২.২০২২ খ্রি. তারিখে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১-এর ২৩(৫) ধারা মূলে সংশ্লিষ্ট অনুষদের বিভিন্ন বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকদের মধ্য হতে পালাক্রমে প্রফেসর ড. ইমরান পারভেজ ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ফিশারিজ অনুষদের ডিন পদে নিযুক্ত করা হলো।’
 
নতুন ডিন হিসাবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ডিন পদটি একটি সম্মানের এবং দায়িত্বশীল পদ। এই পদে নিযুক্ত হয়ে আমি একদিকে যেমন সম্মানবোধ করছি, অপরদিকে ঠিক অনেক দায়িত্ববোধের কথাও মনে করছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমাকে ফিশারিজ অনুষদের ডিন নিযুক্ত করায় আমি হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষদীয় সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং স্নেহের শিক্ষার্থীদের নিয়ে ফিশারিজ অনুষদের সার্বিক অগ্রগতির জন্য নিজের সবটুকু দিয়ে কাজ করতে চাই। এ কাজে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ করে উপাচার্যের সহযোগিতা এবং নির্দেশনা নিয়ে ফিশারিজ অনুষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
 
এদিকে অধ্যাপক ড. ইমরান পারভেজ হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে শিক্ষার্থীবান্ধব কাজ করে এরই মাঝে প্রসংশা কুঁড়িয়েছেন। এর অংশ হিসেবে হাবিপ্রবির শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসা, মেয়েদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা, ট্রাস্টি বোর্ডের নীতিমালা প্রনয়ণ, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য সফট লোনের ব্যবস্থা করা, এন্টি র‍্যাগিং নীতিমালা প্রণয়ন, ক্যাম্পাসে করোনার টিকার ব্যবস্থাসহ বিভিন্ন কাজে বেশ প্রসংশা কুড়িয়েছেন তিনি।

এমএসএম / জামান

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা