ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ধর্ষণ ও হামলার বিচারের দাবিতে অনড় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৫-২-২০২২ রাত ৯:৪৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণ ও জেলা ছাত্রলীগ কর্তৃক অতর্কিত হামলার বিচারের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। 
 
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে প্রায় পাঁচ-শতাধিক শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে অবরোধকারী শিক্ষার্থীসহ উপাচার্য ও শিক্ষকদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেন।  
 
এসময় আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক বলেন, আমাদের বোনের ধর্ষণের বিচারের দাবি, গতকাল আমাদের উপর যে অতর্কিত হামলা করা হয়েছে তার প্রতিবাদ, এবং আমাদের শিক্ষক-উপাচার্য স্যারকে শারীরিকভাবে নিপীড়ন ও তাদের উপর হামলার প্রতিবাদসহ সবকিছুর বিচার দাবিতে আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ  হয়েছি। আমরা বশেমুরবিপ্রবি পরিবারের সকলের নিরাপত্তা ও সঠিক শিক্ষার পরিবেশ চাই। 
 
ওই শিক্ষার্থী আরও বলেন, এঘটনায় আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই। এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও স্থানীয় জনপ্রশাসন থেকে আমাদের নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যেই আমরা এখানে বসেছি।  
 
এরপর বেলা ১.৩০ টায় সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, গোপালগঞ্জ এর সকল স্তরের জনগনের উপর থেকে আস্থা হারানোর ফলে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ না আসলে সকল শিক্ষক-শিক্ষার্থী বশেমুরবিপ্রবি থেকে ছাত্রত্ব ও শিক্ষকতা ছেড়ে চলে যাবেন। 
 
পরে, সন্ধ্যা ৭টায় চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে প্রশাসনিক ভবনের সামনে থেকে ধর্ষক ও হামলাকারীদের বিচারের দাবিতে মেয়েদের অংশগ্রহণে মশাল মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়। 
 
এদিকে, বেলা ৩টায় ধর্ষণের সাথে জড়িত সকলকে গ্রেফতার ও ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে বিচারপার্থী সাধারণ শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বশেমুরবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা। 
 
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে স্থানীয় ও ছাত্রলীগ কর্তৃক দুই দফা হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে