ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

টিকাদান কেন্দ্রে ব্যাপক ভিড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১১:১৯

এক দিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আজ (শনিবার) শুরু হয়েছে গণটিকাদানের এই কার্যক্রম। জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকার প্রথম ডোজ দেয়া হচ্ছে আজ। এসব কাগজপত্র না থাকায় বা অন্য সমস্যার কারণে যারা এতদিন টিকা নিতে পারেননি তারা আজ কেন্দ্রে ভিড় করছেন। সব বয়সের নারী-পুরুষ ব্যাপক উৎসাহ নিয়ে টিকা দিতে আসছেন। ফলে ভোর থেকেই টিকাদান কেন্দ্রসমূহে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর যে কয়টি কেন্দ্র থেকে এই গণটিকা দেয়া হচ্ছে তার সবগুলোতেই টিকা কার্যক্রম শুরু হওয়ার আগেই আশপাশের বাসিন্দারা এই কেন্দ্রে এসে ভিড় করেন।

টিকাকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কেউ ভোর রাতে এসেই লাইনে দাঁড়িয়েছেন। তবে সকাল ১০টার আগে কেউ টিকা পাননি। কারণ কেন্দ্রটিতে সকাল ১০টার পর টিকা দেয়া শুরু হয়।

কেন্দ্রটিতে টিকা নিতে আসা কয়েকজন জানান, ফজরের নামাজের পরপরই লাইনে এসে দাঁড়িয়েছেন অনেকে। ৬ ঘণ্টার উপরে হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছেন তারা।

টিকা নিতে আসা এক নারী জানান, আমার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে। জন্মনিবন্ধন সনদ নেই। এজন্য আগে টিকা দিতে পারিনি। এখন জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকা দেয়া যাচ্ছে। তাই টিকা নিতে চলে এসেছি। যত কষ্টই হোক আজ টিকা নিয়ে যাব।

জামান / জামান

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ

পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে