ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্ট্রোক করে নিজ বাসায় নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১১:৫৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলিফ আহমেদ (২৩) স্ট্রোক করে নিজ বাসায় মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডে নিজ বাসায় তিনি মারা যান। আলিফ আহমেদ নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত জালাল আহমেদের ছেলে।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম   সাংবাদিকদের আলিফ ‍আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আলিফকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরিবার তার মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে নোবপ্রবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে বিভাগের একজন সহকর্মীর কাছ থেকে জানতে পারি আমাদের এক শিক্ষার্থী স্ট্রোক করে মারা গেছে। তারা বাসা নোয়াখালীতেই। সে শান্ত স্বভাবের ছিল। কখনো রাগ করতে দেখিনি। সবার কাছে তার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সাংবাদিকদের জানান, একজন শিক্ষার্থীর মৃত্যু খুবই মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এ বিষয়ে বলেন, মেধাবী এই শিক্ষার্থীর অকাল প্রয়াণ কষ্ট ও বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। তার প্রয়াণে একটি সম্ভাবনার মৃত্যু ঘটল।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?