ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাককানইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ২৬-২-২০২২ বিকাল ৭:৩৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থীর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির।

গত বৃহস্পতিবার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. মেহেদী হাসানের প্রশ্নের পর একই বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শামীম সিদ্দিকী ফেসবুক লাইভে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। লাইভ দেখার পর তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে অভিযুক্ত শিক্ষক ড. মেহেদী হাসানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর ও প্রশাসনিক ভবনের সামনে টায়ারে অগ্নিসংযোগ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা । পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের পক্ষে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক জালাল উদ্দিন তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারীকে প্রধান করে ছাত্র পরামর্শক ড. তপন কুমার সরকার ও প্রক্টর ড. উজ্জল প্রধানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত