র্যাগিং প্রতিরোধে সতর্ক থাকবে কুবি'র প্রক্টরিয়াল দল
প্রতিটা শিক্ষাবর্ষে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি নেয়। এ সকল শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পন করে। র্যাগিংয়ের শিকার হয়ে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আবার অনেকেই পড়ালেখাই ছেড়ে দেন। তবে র্যাগিং নিয়ে প্রথমদিন থেকে সতর্ক থাকছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল দল।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এ উপলক্ষে প্রথম দিন থেকে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন।
তিনি বলেন, কাল বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রথম ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসবে। তাদের সাথে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। প্রতিটা বিভাগের সভাপতি, প্রতিটা অনুষদের ডিন এবং সকল প্রভোস্টদের এ বিষয়ে সতর্ক থাকতে বলে দেয়া হয়েছে। আশা করি র্যাগিংয়ের মতো কোন ঘটনা ঘটবে না।
তিনি আরো বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। তারপরেও যদি কিছু ঘটে তাহলে আমাদের জানানো মাত্র ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied