ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১২:২
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের  দ্রুত শাস্তির আওতায় আনা ও আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 
 
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সভাপতি সাজ্জাদ বাসার, যুগ্ম-সম্পাদক রিদওয়ানুল ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক ইকবাল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 
প্রতিবাদে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বাধীনভাবে চলাফেরার জায়গা। এখানে আমাদের বোনদের ওপর এভাবে নির্যাতন করা হচ্ছে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এ বিষয়টা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই আমরা চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং পরবর্তীতে যেন আর এ রকম ন্যক্কারজনক ঘটনা না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করা হোক। 
 
অন্যায়ের ওপর অন্যায়ের প্রতিবাদ জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, ধর্ষণ করেছে এটা একটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে আন্দোলনকারীরা হামলার শিকার হয়েছে এটা আরেকটি অন্যায়। আমি দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এসব অন্যায়কারীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যেন তাদের দেখে আর কেউ ধর্ষণের ইচ্ছা পোষণ না করে।
 
উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে যাওয়ার সময় ৭-৮ জন ধর্ষক নিকটবর্তী নির্মাণাধীন জেলা প্রশাসক স্কুলে নিয়ে ধর্ষণ করে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে। ওই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হন অর্ধশতাধিক।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী