ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নবীনের কলতানে মুখরিত কুবি


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১:৫৬

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। নিয়মানুযায়ী প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার দুই বছর পর শুরু হলো নবীন শিক্ষার্থীদের পাঠদান। রোববার (২৭ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্যদিয়ে কুবির ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, অর্থনীতি বিভাগ, ইংরেজি, বাংলা, লোক প্রশাসন,  নৃবিজ্ঞান, আইন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, আইসিটি, কেমিস্ট্রি ও অন্যান্য বিভাগ পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। এতে বিভাগের শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন।

অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএফএম আবদুল মঈন যোগদান করে নবীনদের কুবিতে স্বাগত জানিয়ে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন উন্নতমানের গবেষণা হয়। আমি আশা করি শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবে।

নবাগতদের রজনীগন্ধা, গোলাপ ফুল আর সিলেবাস উপহার দেয়ার মাধ্যমে বরণ করে নেয় বিভিন্ন বিভাগ। এ সময় শিক্ষকরা নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

ক্যাম্পাসের প্রথম দিন সম্পর্কে অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী মাহফুজুল হক বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আনন্দিত। শিক্ষক এবং সিনিয়র ভাইয়েরা অনেক আন্তরিক। আশা করি বিশ্ববিদ্যালয়ের সামনের দিনগুলো সুন্দর হবে।

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী মো. আশরাফুল বলেন, করোনার কারণে আমরা কিছুটা দেরি করে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করেছি। সামনের দিনে নতুন কিছু শিখতে পারব বলে আশা রাখি। এর আগে সারারাত জেগে বিভিন্ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ সাজিয়েছেন।

এ ব্যাপারে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. সাইদুল ইসলাম বলেন, প্রত্যেকের কাছেই বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্নের মতো। নবীনরা অনেকে প্ৰথমবারের মতো পরিবার ছেড়ে এত দূরে এসেছে। তারা যেন মনে না করে তারা পরিবার থেকে দূরে এসে রয়েছে, সেজন্যই এ আয়োজন। 

এছাড়া নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সকাল সাড়ে ৯টায় স্বাগত মিছিলের আয়োজন করে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী