আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘BizCASE’-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) 'স্কিল ডেভেলপমেন্ট ক্লাব' কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা Biz-CASE-এর চুড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। সারাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী টিম হিসেবে নির্বাচিত হয়েছে টিম গেইমপ্ল্যান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। প্রথম রানার্সআপ হয়েছে টিম ব্রোমোসাপিয়ানস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম আনসলভড, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সর করেছে স্পিড বাংলাদেশ এবং কো-স্পন্সর হিসেবে ছিল টুয়েলভথ ক্লথিং। BizCASE একটি ন্যাশনাল ইভেন্ট, যা শুরু হয় ২০২০ সালে। কিন্তু করোনা মহামারীর জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থগিত হয়ে যায় এটি। অবশেষে রোববার (২৭ ফেব্রুয়ারি) প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সারাদেশর ৫৫+ বিশ্ববিদ্যালয় থেকে ৩৭০টি টিম এতে অংশগ্রহণ করে। সর্বমোট তিনটি রাউন্ডের মাধ্যমে এ প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. সাদিকুল ইসলাম, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. এফ এ ভি পি ব্রান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেড; পারভেজ হোসাইন, চিফ এক্সিকিউটিভ অফিসার, সোআপ; শিকদার আখতার-উজ-জামান, হেড অব মিডিয়া অ্যান্ড স্পন্সরশিপ, গ্রামীণফোন লিমিটেড; চন্দন কুমার পাল, সহকারী অধ্যাপক, ফিন্যান্স বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বিজয়ীদের জন্য রয়েছে এক লাখ টাকার প্রাইজমানি। চ্যাম্পিয়ন পাচ্ছে ৫০ হাজার, প্রথম রানারআপ পাচ্ছে ৩০ হাজার এবং দ্বিতীয় রানারআপ পাবে ২০ হাজার টাকার চেক। এছাড়াও আছে ক্রেস্ট, সার্টিফিকেটসহ আকর্ষণীয় গিফটসামগ্রী।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক