জবিতে নতুন সহকারী প্রক্টর নিয়োগ, অফিস আদেশে ভুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন একজন সহকারী প্রক্টর নিযুক্ত করা হয়েছে। তবে এ আদেশ পহেলা মার্চ ২০২২ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও অফিস আদেশে ভুলক্রমে সেটি পহেলা মার্চ ২০২০ থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ - এর সহকারী অধ্যাপক জনাব মোহাঃ খালেদ সাইফুল্লাহ্ - কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ আদেশ পহেলা মার্চ ২০২০ (২০২২) হতে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
নতুন সহকারী প্রক্টর নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল ও নিশ্চিত করেছন। তিনি বলেন, প্রক্টরিয়াল বডিতে নতুন একজনকে সংযুক্ত করা হয়েছে।
এদিকে অফিসে আদেশে ভুলের বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এর সাথে বার বার যোগাযোগ এর চেষ্টা করেও সফল হওয়া যায়নি।
নতুন সহকারী প্রক্টর মোহাঃ খালেদ সাইফুল্লাহ্ জানান, অফিস আদেশটা আমি হাতে পাইনি। তবে আমাকে ছবি তুলে পাঠানো হয়েছে। আজকে সন্ধ্যার পর সিদ্ধান্ত হয়েছে, পরবর্তীতে আমাকে জানিয়েছে। আমি আগামীকাল (বৃহস্পতিবার) জয়েন করবো।
ভুলের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটা হয়তো ভুল করে হয়েছে। তুমি সাংবাদিক মানুষ তাই তোমার চোখে পড়েছে। আমি এখনই কর্তৃপক্ষকে জানাচ্ছি। হয়তো এটা আগামীকাল ঠিক করে দিবে।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে একজন প্রক্টর ও নতুন সহকারী প্রক্টর সহ ১৩ জন সহকারী প্রক্টর রয়েছেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন