দেশে প্রথমবারের মতো মানবদেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন
বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে মানবদেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বুধবার (২ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন সম্পন্ন করেন প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের বিষয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির অত্যাধুনিক এই পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।
ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের জেনারেল ম্যানেজার মাসুদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন তারা।
জানা গেছে, দেশে এই প্রথম মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের ফলে দেশের রোগীরা বিশেষ করে বহুবিধ জটিল রোগাক্রান্ত রোগীরা মাত্র ঘণ্টাখানেকের এই পদ্ধতির মাধ্যমে হার্ট ফেইলিওর নিরাময়ের সুযোগ পাবেন।
প্রসঙ্গত, হৃদযন্ত্র সম্পূর্ণভাবে বিকল হয়ে গেলেও কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের মাধ্যমে একজন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে এই সার্জারি হলেও দেশের মাটিতে এই প্রথম কৃত্রিম বা মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে।
জামান / জামান
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান