ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবি সাংবাদিক সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ৪:২৫

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ( নোবিপ্রবিসাস) কর্তৃক আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ১টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অডিটোরিয়ামের চতুর্থ তলায় আইকিউএসি সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ স্মরণিকা ‘কিশলয়’-এর মোড়ক উন্মোচন করা হয়। 

সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. মো. দিদার-উল-আলম। সমিতির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন পাঠান ও কার্যনির্বাহী সদস্য সাবিহা তাসমিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, প্রক্টর ও নোবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও সংবাদ পরিবেশন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জন্য নিরপেক্ষ ভূমিকায় থেকে সাংবাদিকতা করার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা।

নোবিপ্রবির প্রক্টর ও নোবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতির স্মরণিকা মোড়ক উন্মোচনে কষ্ট করেছেন সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক   হিসেবে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কাজ করে যাচ্ছেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা।

তিনি আরো  বলেন, পেশাগত দক্ষতা ব্যবহার করার জন্য অনুরোধ করছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিক সমিতি মুখপাত্র হিসেবে কাজ করছে। ভবিষ্যতে আরো পেশাগতভাবে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা করেন তিনি।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মরণিকা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা নিয়ে সমৃদ্ধ হয়েছে ‘কিশলয়’ স্মরণিকা। আমি দোয়া করি অতীতের তুলনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আরো বেশি পেশাগত দক্ষতা প্রদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। আমি নোবিপ্রবি সাংবাদিক সমিতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।

অনুষ্ঠানে নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০ ও ২০২০-২১-এর সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নোবিপ্রবিসাসের উদ্যােগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা দশজনকে ফটো কনটেস্ট ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?