ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আবারো কুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দ্রুত সংস্কারের আশ্বাস


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ২:১৪
রাস্তায় টেবিল রেখে ও টায়ার জ্বালিয়ে আবারো বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন রাজারখোলা রাস্তা অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। শনিবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা রাস্তাটি অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর কোটবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি রিয়াজ উদ্দিনের উপস্থিতিতে মুঠোফোনে রাস্তাটির ঠিকাদার আজ (শনিবার) রাতের ভেতর কাজের জন্য প্রয়োজনীয় মালামাল আনা এবং রোববার রাতের ভেতর রাস্তা সংস্কার শুরুর আশ্বাস দেন। এ আশ্বাসে অবরোধ তুলে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে সোমবার থেকে পুনরায় সড়ক অবরোধের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
 
অবরোধ কর্মসূচিতে থাকা এক শিক্ষার্থী বলেন, আমরা এর আগেও অবরোধ করেছিলাম রাস্তা। সে সময় তারা কাজ দ্রুত শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং নিয়ম করে পানি ছিটানোর কথা বলেছিল। কিন্তু তারা তা করেনি। তাই আমরা আবার অবরোধ করেছি। সামনে যদি তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে তাহলে আমরা আরো কঠোর অবস্থানে যাব। 
 
রাস্তার ঠিকাদার আবুল কালাম আজাদ (সোহাগ) মুঠোফোনে এ ব্যাপারে বলেন, আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে৷ শিক্ষার্থীদের আন্দোলনের খবর তিনি শুনেছেন৷ টাকা না থাকায় কাজ শুরু কর‍তে পারেননি।
 
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে এই রাস্তা সংস্কারের জন্য অবরোধ করেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী