ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বেস্ট লিও ক্লাব অ্যাওয়ার্ড পেল কুবির লিও ক্লাব


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২২ রাত ৯:২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)  লিও ক্লাব প্রথমবারের মতো পেয়েছে 'বেস্ট লিও ক্লাব অ্যাওয়ার্ড- ২০২০-২১'।  গত শুক্রবার (৪ মার্চ)ঢাকার  এসওএস  হারমান জেমিনার কলেজ অডিটোরিয়ামে 'কিংস ফ্যামিলি কার্নিভাল ইনডাকশন এবং ইনস্টলেশন সেরেমনি-২০২২' অনুষ্ঠানে  বেস্ট লিও ক্লাব অ্যাওয়ার্ড-২০২০-২১  দেয়া হয়। 
 
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লিও জাহিদুল ইসলাম এবং লিও সামিউল ইসলাম জিসানের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আর্কিটেক্ট লায়ন নিখিল চন্দ্র গুহু। 
 
এ সম্পর্কে জানতে চাইলে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লিও জাহিদ বলেন, আমরা লিও ক্লাব প্রতিষ্ঠার পর থেকে লিও ক্লাবের সম্মানিত অ্যাডভাইজার লায়ন আজহার মাহমুদ স্যার এবং  ফ্যাকাল্টি অ্যাডভাইজার মিজানুর রহমান স্যারের পরামর্শে কোভিড সময়কালীন সুন্দরভাবে সার্ভিস প্রোগ্রামগুলো সম্পন্ন করতে পেরেছি। এই অবদান বোর্ড অব ডিরেক্টরস ২০২০-২১ এবং সকল লিওবৃন্দের, তারা আন্তরিক সহযোগিতা করেছেন। 
 
লিও ক্লাবের বর্তমান সভাপতি প্রণব চক্রবর্তী বলেন, আমরা এই অর্জনের ধারা অব্যাহত রাখতে চাই। তাই সকলের আন্তরিক সহযোগিতা দরকার। 
 
উল্লেখ্য, লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে স্পন্সর করছে লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ। ক্লাবটি ২০২০ সালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল থেকে চার্টার পিন পায় এবং সেই থেকেই সামাজিক কাজগুলোর মাধ্যমে তরুণদের নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী