সয়াবিন তেলে সবার স্বার্থ জড়িত : হাইকোর্ট
সয়াবিন তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। একই সঙ্গে রিট আবেদনটি সংশোধন করে নিয়ে আসতে বলেছে আদালত। দেশের বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে শুনানিতে এ মন্তব্য করে হাইকোর্ট।
এ সময় আদালত রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবিরকে উদ্দেশ করে বলে, রিট আবেদনটি নির্ভুল করে আগামীকাল নিয়ে আসুন, আমরা শুনব। এখানে সবার স্বার্থ জড়িত। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (৮ মার্চ) দিন ধার্য করা হয়।
রিটের বিষয়ে শুনানি করার জন্যে উপস্থাপন করা হলে সোমবার (৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এমন মন্তব্য করে আদেশ দেয়। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।
এর আগে জনস্বার্থে রোববার (৬ মার্চ) দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে রিটে। তিন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।
আইনজীবী বলেন, সয়াবিনের দাম বৃদ্ধিতে সরকারের নিষ্ক্রিয়তার ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়েছিল। এরপর আদালত যথাযথ আবেদন নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। তারই আলোকে আজ রিটটি করা হয়। এর আগে ৩ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনা হয়। এরপর এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করে হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে যথাযথ একটি আবেদন করার পরামর্শ দেয় হাইকোর্টের একই বেঞ্চ।
সৈয়দ মহিদুল কবির বলেন, অ্যাডভোকেট মনির হোসেন ও মোহাম্মদ উল্লাহসহ আমরা তিন আইনজীবী সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনি।
সবশেষ গত মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ায় সরকার। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম হয় ১৬৮ টাকা। তবে দেশের বাজারে এর থেকে বেশি দামেও তেল বিক্রি হতে দেখা যায়। ভোজ্যতেলের এ দাম বৃদ্ধিতে সীমাহীন কষ্টে পড়েন সাধারণ জনগণ।
জামান / জামান
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে
মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন
নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল
রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ
ঢাকায় রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়: প্রক্সি ও ডিভাইসসহ আটক ৩ জনের কারাদণ্ড