পাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদায় পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রারের (চলতি দায়িত্ব) নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় আরো শ্রদ্ধা জানায়- বঙ্গবন্ধু পরিষদ, বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, পদার্থবিজ্ঞান সমিতি, লোক প্রশাসন বিভাগ, রসায়ন পরিবার, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, অর্থনীতি বিভাগ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জ্যেষ্ঠ শিক্ষক, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, পরিবহন প্রশাসক, গেস্ট হাউস প্রশাসক, বিভিন্ন দপ্তরের প্রধান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত