ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অবশেষে সেই সড়কের সংস্কারকাজ শুরু


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ৩:৩৯
শিক্ষার্থীদের সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে অবশেষে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল থেকে বঙ্গবন্ধু হল সংলগ্ন রাস্তার সংস্কারকাজ। মঙ্গলবার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রাস্তা সংস্কার প্রকল্পের ঠিকাদার আবুল কালাম আজাদ (সোহাগ)।
 
তিনি বলেন, গতকাল থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা করব। কাজ শুরু হওয়ার খবরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী সাইদুল আলম বলেন, ধুল‍ার জ্বালায় এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। দ্রুত কাজ শেষ হোক সেটাই প্রত্যাশা। 
 
কাজী নজরুল ইসলাম হলের সামনের দোকানদার সৈকত ইসলাম এ ব্যাপারে বলেন, ভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনের কল্যাণে রাস্তার কাজ শুরু হয়েছে, যা আমাদের জন্য খুশির খবর। এ রাস্তার কাজ যেন দ্রুত শেষ করা হয়।
 
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের ১০ দিনের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন ঠিকাদার আবুল কালাম আজাদ। আশ্বাসের ১০ দিন পেরোলেও কাজ শুরু না হওয়ায় গত ৫ মার্চ দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী