ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৮-৩-২০২২ বিকাল ৬:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে ক্লাস শুরুর মাধ্যমে তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিভাগগুলো। মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে উৎসবমুখর পরিবেশে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ১৬তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিভাগের শিক্ষক ‍এবং অগ্রজরা।

এদিন সকাল থেকেই নবীনদের আনাগোনা লক্ষ্য করা যায়। নতুন বন্ধু-বান্ধবদের সাথে পরিচিত হয়ে নিচ্ছে সবাই৷ শিক্ষার্থীদের মাঝে এরকম অনুভূতি শিক্ষাজীবনের অনন্য অংশ।

ক্যাম্পাসে সরেজমিন দেখা যায়, নবীনদের বরণ করে নিতে নানান আলপনা, সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে বিভাগগুলো। ফুল দিয়ে সাজানো হয়েছে ক্লাসরুম। ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে নবীনদের।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে এসে রাসেল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো লাগছে। সবার সাথে পরিচিত হচ্ছি। বিভিন্ন জায়গায় ঘুরছি। নতুন পরিবেশ, তবে ভালো লাগছে। আমি বিসিএস ক্যাডার হতে চাই। নিজের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করব এবং দেশ গড়ার কাজে নিয়োজিত করব।

মুক্তা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, জীবনের সেরা সময়গুলো হয়তো পার করছি। দিনগুলা খুব সুন্দর যাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই। বাংলাদেশকে দেখতে চাই অনন্য উচ্চতায়। এজন্য সবার কাছে দোয়াপ্রার্থী। 

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখনো ভর্তি কার্যক্রম চলমান। সর্বশেষ ৩ মার্চ দশম মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে