১৩ মার্চ হাবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন, ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও পক্ষকালব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করতে আগামী রোববার (১৩ মার্চ) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামানের আদেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর আসার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী রোববার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এছাড়া বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। সেই সাথে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনও করবেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী এমপি, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জানানো হয়েছে।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied